ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
ছেলেকে দেখতে সোনাইমুড়ি থানায় গিয়ে গ্রেপ্তার হওয়া বাবা আব্দুল মান্নান (৫৮) ও তার ছেলে সাব্বির আহমদ (২১)। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়িতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ছেলে সাব্বির আহমদকে (২১) দেখতে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাবা আব্দুল মান্নান (৫৮) ও ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গ্রেপ্তার সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। পরে ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ি থানায় যান বাবা আব্দুল মান্নান। এ সময় পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

তবে আসামিদের পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
জীবনের পড়ন্ত বেলায় এসেও পবিত্র কোরআন শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে ছুটে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষ। দারিদ্র্য, জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কারণে শৈশবে যাদের কোরআন শেখা হয়নি, তারাই এখন বয়সের ভার উপেক্ষা করে শিখছেন আল্লাহর বাণী।
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এবং করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
রাজশাহীতে আগামী ৫ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশ নেবেন।
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
আরও পড়ুন
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
পা পিছলে চলন্ত ট্রেনের চাকার নিচে সাবেক ছাত্রলীগ নেতা
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গাছে বেঁধে পুলিশ ডাকলেন স্থানীয়রা