ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

জীবনের পড়ন্ত বেলায় এসেও পবিত্র কোরআন শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে ছুটে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষ। দারিদ্র্য, জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কারণে শৈশবে যাদের কোরআন শেখা হয়নি, তারাই এখন বয়সের ভার উপেক্ষা করে শিখছেন আল্লাহর বাণী।

তাদের এই অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ কোরআন শিক্ষা সম্পন্ন করা ৪২ জন প্রবীণ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরিফ। তাদের মধ্যে একজন পেয়েছেন বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।

শুক্রবার (২ অক্টোবর) রাতে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ‘শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয়।

গত এক বছরেরও বেশি সময় ধরে এসব প্রবীণকে বিনা মূল্যে মাদানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দিয়ে আসছেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সবজি বিক্রেতারা। প্রতিদিনের কর্মব্যস্ততা শেষে তারা মাগরিবের নামাজের পর মসজিদে এসে এশার আজান পর্যন্ত কোরআন শেখার অনুশীলন করেন। পাশাপাশি শুদ্ধভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নিয়মকানুনও শিখছেন তারা।

অনুষ্ঠানে ছিল আরেকটি বিশেষ চমক। লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারা নামের এক প্রবীণ শিক্ষার্থীকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ করে দেয় ‘স্যাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি ভ্রমণ সংস্থা। জীবনের এই পর্যায়ে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা ক্বারী মুয়াজ নোমানী জানান, এটি তাদের কোরআন শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ব্যাচ। ২০২৫ সালের ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এ ব্যাচের পাঠদান শুরু হয়। প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত চলে পাঠদান কার্যক্রম।

তিনি জানান, সারা দিনের কঠোর পরিশ্রমের পরও প্রবীণ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শেষ হতে আরও তিন মাস বাকি রয়েছে। এ পর্ব শেষ হলে শুরু হবে তৃতীয় ব্যাচের পাঠদান। স্থানীয় প্রবীণদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রসারে বিনা মূল্যে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কোরআন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় বিভিন্ন বিষয় ও হাদিসের আলোকে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এতে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের পরিচালক মাওলানা ক্বারী মো. মুয়াজ মোহা, বেলকুচি ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি হাফেজ মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে কোরআন শেখার এই উদ্যোগ প্রমাণ করে, শেখার কোনো বয়স নেই। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে শুরু করা সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
প্রায় তিন মাস ধরে নিখোঁজ মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে প্রিয় মানুষটির সন্ধান পান তিনি। দীর্ঘ অপেক্ষার পর স্ত্রীকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বামী। আবেগঘন এ দৃশ্য ছুঁয়ে যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের হৃদয়।
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এবং করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
রাজশাহীতে আগামী ৫ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশ নেবেন।
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
আরও পড়ুন
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
গরু চুরি রোধে বাঁশের ‘ব্যারিকেড’, রাত জেগে পাহারা
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার