ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রুমের ভেতরে আটকা পড়েছিল ৫ ছাত্রী, অতঃপর...

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করছে। ছবি: আরটিভি

সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়। বাসার স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় ৫ ছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি রুম ভাড়া নিয়ে থাকেন ৪ জন ছাত্রী। তাদের মধ্যে ২ জন কলেজছাত্রী ও ২ জন নার্সিংয়ে ভর্তিচ্ছু। শুক্রবার রাত ৯টার দিকে ওই ছাত্রীদের রুমের দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে যায়। রুমের ভেতরে ওই ৪ জন ছাত্রীসহ বাসার মালিকের কলেজপড়ুয়া মেয়েও আটকা পড়েন। কোনোভাবেই দরজাটি খুলতে পারছিলেন না ছাত্রীরা। শুক্রবার রাতভর ও আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনোভাবেই দরজা খুলতে পারেননি তারা। পরে বাসার মালিক সামছুল হক ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডেল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তিনতলায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন—এমন জরুরি ফোন পেয়ে তারা সেখানে যান। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সুস্থ আছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, সকাল ১১টার পর ফায়ার সার্ভিস থেকে ফোনে খবর পাই, শহরের বনানীপাড়ায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করতে চান। পরে তারা ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

ওসি আরও জানান, আটকা পড়া ছাত্রীরা ও বাসার মালিক জানিয়েছেন, শুক্রবার রাত ৯টা থেকে ওই রুমের দরজা খোলা যাচ্ছিল না। ছাত্রীরা টানা অনেক সময় ভেতরে আটকা ছিলেন। কিন্তু রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস বা পুলিশকে জানালে তাদের উদ্ধার করা যেত।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
হাসপাতালের মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন বাবা। পাশে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে তার শিশুছেলে। স্যালাইন রাখার স্ট্যান্ড নেই, নেই শয্যাও। তাই বাবার চিকিৎসা নির্বিঘ্ন রাখতে নিজের হাতে স্যালাইনের বোতল ধরে দাঁড়িয়ে আছে শিশুটি। এ চিত্র বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের।
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
বরগুনার তালতলী উপজেলায় টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে রান্নার লাকড়ি হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওনের বিরুদ্ধে।ে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ
ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ
চট্টগ্রামে জাহাজভাঙা শিল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্প এলাকায় বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রামে জাহাজভাঙা শিল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান
আরও পড়ুন
রাবি ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...