
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মো. শহিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় করা মামলার ভিত্তিতে শহিদকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. শহিদ কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, কোটচাঁদপুর মডেল থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১১৮/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। মামলায় ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে



