
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে। পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালনপালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা শিল্পের ঐক্যতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো ইদ্রিস আলী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, এমন উদ্যোগে শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
আরটিভি/এমএইচজে




