ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম
প্রতীকী ছবি

পূর্ব সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের নদীতে নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা করেছে একদল বনদস্যু। তবে বনরক্ষীদের প্রতিরোধ ও গুলির মুখে শেষ পর্যন্ত ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায় তারা।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান জানান, রাতের দিকে একদল বনদস্যু ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে কটকা নদীতে অবস্থানরত পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে কটকার মোহনায় থাকা জেলেরা মুঠোফোনে বনরক্ষীদের খবর দেন।

খবর পেয়ে দ্রুত টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন বনরক্ষীরা।

এ সময় দস্যুরা পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বনরক্ষীরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে দস্যুরা ট্রলারের দিক পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।

কটকা নদীতে নোঙর করা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম বলেন, দস্যুরা জাহাজের দিকে এগিয়ে আসছে—এমন খবর আগেই বনরক্ষীদের কাছ থেকে তাঁরা পেয়েছিলেন। বর্তমানে কটকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরাল সী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছে। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন।

বনরক্ষীদের দ্রুত পদক্ষেপের কারণে পর্যটকেরা নিরাপদে রয়েছেন বলে জানান জাহাজটির মাস্টার। তবে দস্যুদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় অভিযান চালিয়ে ২ হরিণের মাংস-মাথা-চামড়া জব্দ
বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট
১৯ বছরেও আতংক কাটেনি উপকূলবাসীর
ছোট ভাইয়ের দাফন শেষেই মারা গেলেন বড় ভাই