ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
লবণচরা থানা। ছবি: সংগৃহীত

খুলনায় পারিবারিক কলহের জেরে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের জেরে গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুবিতে মানববন্ধন
ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’