ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় টানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিজয়ী শিশু-কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী। আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব হাজারী সবুজ, মো. সিরাজ উল্লাহ পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ অন্যরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উৎসাহিত করা এবং মসজিদমুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করায় ৩২ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তাদের অনেকে ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায় করার পাশাপাশি অন্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।

স্থানীয়রা এ উদ্যোগকে শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক মূল্যবোধ গঠনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করার পাশাপাশি মসজিদকেন্দ্রিক সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগ স্থানীয় এলাকায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
আরও পড়ুন
সাতক্ষীরায় ৮০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ
তৃণমূলে কর্মতৎপরতা বাড়াতে গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল
তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী