ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি: আরটিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৪ অক্টোবর) ভোররাতে তুমব্রু সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারিরা রাতের অন্ধকারে মিয়ানমারে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, তুমব্রু বিওপির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। এ তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগগুলো খুলে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

এদিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবার চালান ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। রাজি না হওয়ায় বিভিন্ন সময় শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানো হতো তাকে। একপর্যায়ে ওই কিশোরী পালিয়ে গেলে তাকে ধরে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়াসহ মারধর ও নির্যাতন করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর দেহের বিভিন্ন অংশে গরম চামচ ও খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার দাগ রয়েছে। তবে ঘটনাটি পারিবারিকভাবে বিষয়টি ‘মীমাংসা’ করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভুগির মা। ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে তার পরিবার দূরসম্পর্কের দাদা জামাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠায়। সেখানে ফুপাতো বোন তাসলিমা বেগম ও তার স্বামী রাজা মিয়া এবং ফুপাতো আরেক ভাইবোন মিলে তাকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করেন চেষ্টা করেন। এতে রাজি না হলে তাকে বিভিন্ন সময় মারধর ও ভয়ভীতি দেখানো হতো। ১০-১২ দিন আগে ওই কিশোরী পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। গত বুধবার সন্ধ্যায় বাজারে গেলে তাকে আবার জোর করে তুলে ফুপার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে মুখ বেঁধে নির্যাতন করা হয়। স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, বাসাবাড়িতে কাজের কথা বলে কিশোরীকে নিয়ে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করা এবং পরে বাজার থেকে তুলে নিয়ে আটকে রেখে মারধর ও গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার কথা কিশোরী তাদের জানিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্বজনরা বিষয়টি ৫০ হাজার টাকায় মীমাংসা করে কিশোরীকে মাত্র ছয় হাজার টাকা দিয়েছেন। তিনি আরও বলেন, গতকাল শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ছিলেন। তবে কিশোরী ও তার পরিবারকে সেখানে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া অভিযুক্তদেরও এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। এ বিষয়ে জানতে কিশোরীর মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আত্মীয়স্বজনের মধ্যে ঘটেছে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও অভিযুক্তরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে ফেলায় ভুক্তভোগী পরিবারটি কোনো অভিযোগ করতে চাচ্ছে না। আরটিভি/টিআর
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা
গাজীপুরে জুটের গোডাউনে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৪ অক্টোবর) দুপুরে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গাজীপুরের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ সময় মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরটিভি/টিআর
গাজীপুরে জুটের গোডাউনে আগুন
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। পুলিশ জানায়, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে যায়। নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আরটিভি/টিআর
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
পাবনার ঈশ্বরদীতে শোভন আহম্মেদ (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায় ওই শিক্ষার্থীর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শোভন আহম্মেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার মো. রঞ্জুর ছেলে এবং রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে নানার বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে বলা হচ্ছিল। এ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/টিআর
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর
গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর
আরও পড়ুন
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার