ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা তাকে ছোটোবেলায় রেখে চলে যান। তাকে ছোটবেলা থেকে তার দাদি লালন পালন করে আসছেন। বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। সে নিজ বাড়িতে দাদির সঙ্গে থাকে। গত ৩০ সেপ্টেম্বর সকালে তার দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গেলে বাড়িতে সে একা ছিল। এসময় তাদের প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।

তিনি বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
আরও পড়ুন
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় সন্তানদের যা শেখাচ্ছেন বাবা-মায়েরা
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ২২ ঘণ্টা আগে একই জায়গা থেকে মাদকসহ গ্রেপ্তার ১, উঠছে প্রশ্ন