ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটের মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর সময় কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাদের ওই মাদরাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষয়টি পুলিশকে না জানিয়েই মীমাংসা করে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।

আটক ফয়সাল ফাহাদ উপজেলার ঘোড়াময়দান গ্রামের তনু হাজি বাড়ির নুর মোহাম্মদ দুলালের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ছাত্রদল নেতা পরিচয়ে বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও ফেস্টুন প্রচার করেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলে তার কোনো পদ-পদবি নেই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলিম মাদরাসার নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় মাদরাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গোহারুয়া সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ফয়সাল ফাহাদকে আটক করেন স্থানীয়রা। পরবর্তীতে তাদের মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে মাদরাসা কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীকে বাড়িতে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে ওই মাদরাসার সুপার মাওলানা নেছার উদ্দিন বলেন, ওই ছাত্রী ও ফয়সালের মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা তাদের একসঙ্গে দেখে আটক করে মাদরাসায় নিয়ে আসেন। পরে অভিভাবকদের ডেকে এনে ছাত্রীকে এবং ওই ছেলেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে ফয়সাল ফাহাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেয় এবং বিভিন্ন গালমন্দ করতে থাকে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, মাদরাসা কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশকে কোনো কিছু জানানো হয়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদরাসার নতুন ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রবাসী মিজানুর রহমান সুমন।
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
চট্টগ্রামের মিরসরাইয়ে দরবেশ সেজে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ টিনশেডে ঘরে আগুন দিয়ে এক তরুণকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
আরও পড়ুন
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা