ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ইছামতীতে গোসলে গিয়ে ভেসে গেলেন বাবলী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের গুদারা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার বাসিন্দা তিন বান্ধবী সিরাজদিখানের ভুঁইয়াবাড়ি এলাকায় বান্ধবী চামেলির বাড়িতে বেড়াতে যান। দুপুরে তারা ইছামতী নদীর গুদারা ঘাট এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে হাবিবার রহমান বাবলী ভেসে গিয়ে নিখোঁজ হন। তবে অপর দুই নারী সাঁতরে নদীর তীরে উঠে আসতে সক্ষম হন।

সিরাজদিখান ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ডুবুরি দল নিখোঁজ নারীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী।
ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তারে আটকে থাকা কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু হয়েছে।
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
আরও পড়ুন
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস