ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
মো. সজিব : ছবি সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।

নিহত মো. সজিব (২৬) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী আল আমিন মুঠোফোনে সজিবের নিহতের বিষয়টি দেশে থাকা পরিবারকে নিশ্চিত করেন। নিহতের খরব বাগড়া গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সজিবের বাবা-মা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দূর করতে ও ভবিষ্যৎ সচ্ছলতার আশায় বুক বেধে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সজিব। কিন্তু আকস্মিক এই হামলায় তার অকাল মৃত্যুতে পরিবারের একমাত্র আশা-ভরসার আলো নিভে গেল। সজিবের মরদেহ দ্রুত নিজ দেশে ফিরিয়ে এনে দাফন নিশ্চিত করতে সরকারের কাছে জোর আকুতি জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন জানান, সজিবের এই মৃত্যু পুরো এলাকার জন্য অত্যন্ত বেদনার। শোকসন্তপ্ত পরিবারটিকে আমরা সমবেদনা জানাচ্ছি। সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা। তাকে পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার নিজে প্রিজনভ্যানের তালা খুলে প্রাইভেটকারে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরে তিনি নতুন করে পালানোর নাটক সাজান বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন 
খুলনার পাইকগাছায় কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের ঘটনা বাড়ছে। গত দুই মাসে এসব প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন ৭৩৯ জন। এর মধ্যে আগস্ট মাসে ৩৮৬ জন এবং সেপ্টেম্বরে ৩৫৩ জন ভ্যাকসিন নিয়েছেন।
পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন 
বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
গরু চোরাচালানের সময় দুই ভারতীয় নাগরিককে আটকের পর বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
পটুয়াখালীর গলাচিপায় জমি দখলের উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ এক্সকেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত
ভোরে মসজিদে ফজরের আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। তারা গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন।
ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত
আরও পড়ুন
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি