ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

অপ্রতীম হত্যাকাণ্ডে আরও একজন ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
নিহত অপ্রতীম। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আনাছ নামে আরও একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক আনাছকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে তুহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে আনাছের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

সুত্র জানায়, এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করছে এসআরবি এবং ডিবি পুলিশ।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকায় একটি টিলা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়।

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
বন বিভাগের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমিতে অবৈধভাবে প্রবেশ, বন উজাড় করে দখল, সরকারি জমি ক্রয়-বিক্রয় এবং দাগ বিক্রির নামে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে জাগলার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার সুখচর ইউনিয়নের উত্তর শূল্যকিয়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. এনায়েত হোসেন ওরফে এনায়েত খলিফা (৫৬) এবং চরকিং ইউনিয়নের কলাপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো. রুবেল (৩০)। পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিয়া থানার সুখচর-সংলগ্ন মেঘনা নদীর বুকে সম্প্রতি জেগে ওঠা জাগলার চরে ম্যানগ্রোভ ফরেস্ট-সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে অবস্থান নেন। তারা বন বিভাগের জমিতে গাছপালা উজাড় করে জায়গা দখলের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভূমিহীন ও অসহায় মানুষকে ওই চরে জমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দেন। কথিত এজেন্টদের মাধ্যমে এসব মানুষকে বন বিভাগের জমির ‘দাগ’ বিক্রির কথা বলে নগদ টাকা নেওয়া হয়। সরকারি বনভূমি ব্যক্তিগতভাবে বিক্রি বা দখল করার কোনো বৈধ সুযোগ না থাকায় এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবৈধভাবে অবস্থানকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া, অপরাধজনক বলপ্রয়োগ, আক্রমণের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বন বিভাগের পক্ষ থেকে প্রায় ২০ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, নদীর বুকে নতুন চর জেগে ওঠার পর থেকেই সেখানে জমি দখল ও জমি নিয়ে নানা ধরনের তৎপরতা শুরু হয়। বিশেষ করে ভূমিহীন ও দরিদ্র মানুষের একটি অংশ জমি পাওয়ার আশায় বিভিন্ন ব্যক্তির কথায় টাকা দিয়ে দিয়েছেন। বিষয়টি সঠিকভাবে যাচাই না করে টাকা দেওয়ায় অনেকে পরে বিপাকে পড়ছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, সরকারি জমি দখল, সরকারি দায়িত্ব পালনে বাধা, হুমকি এবং প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপর আসামিসহ তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সাধারণ মানুষ যাতে জমি দেওয়ার কথা বলে প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা চক্র সরকারি বা বন বিভাগের জমি ব্যক্তিগতভাবে বিক্রি কিংবা বন্দোবস্ত দেওয়ার নামে টাকা চাইলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি। স্থানীয়দের দাবি, জাগলার চরের বনভূমি ও ম্যানগ্রোভ ফরেস্ট রক্ষা করা না গেলে ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সরকারি জমি দখল ও অবৈধ লেনদেন বন্ধে প্রশাসন ও বন বিভাগের নিয়মিত নজরদারি প্রয়োজন। আরটিভি/টিআর
বন বিভাগের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বিরোধী দল কী কারণে, কী দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, সেটা বোঝা যাচ্ছে না এবং তারা আজীবন দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিরোধী দলকে উদ্দেশ্য করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের বয়স ৬ মাস, ৭ মাস চলছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠমিস্ত্রি লাগবে, ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদেরকে সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার। তাদের কী দাবি, আমরাও বুঝি না। কী কারণে, কী দাবি করে আন্দোলনে নেমেছে, সেটাও বুঝতে পারছি না। এদের মূল বিষয় হচ্ছে—রাষ্ট্রের কিছু ব্যাপার আছে, তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাইরে থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।’ তিনি বলেন, বিগত দিনে দেশে অনিয়ম, নিয়মে পরিণত হয়েছে। এখন আমলাদেরকে সাইজ করে নিয়মে আনতে সময় লাগছে। এরপরও অনেকে বোধগম্য হয়নি যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত যেসব কাজ করা প্রয়োজন, সেভাবে কাজ হচ্ছে না। অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, অনেকে হয়রানির শিকার হচ্ছে। এভাবে মানুষের মধ্যেও আগের মতো ক্ষোভ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ কমে আসবে এবং পরিসমাপ্তি ঘটবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ। আরটিভি/টিআর
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
মাংস কাটাতে গিয়ে এক গ্রামে ২০ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ
গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
মাংস কাটাতে গিয়ে এক গ্রামে ২০ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ
মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়েছে। জনসমাগমপূর্ণ এসব এলাকায় শিশু নিয়ে আসা মায়েদের নিরাপদ ও নিরিবিলি পরিবেশে বুকের দুধ পান করানোর সুযোগ দিতে কর্নার দুটি স্থাপন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের কর্ণফুলী ব্রিজ এলাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় কর্নার দুটি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্টফিডিং কর্নার থাকা প্রয়োজন। অনেক মা জনসমক্ষে শিশুকে বুকের দুধ পান করাতে অস্বস্তিবোধ করেন। আবার কোথাও উপযুক্ত ও নিরিবিলি জায়গা না থাকায় প্রয়োজনের সময় শিশুকে দুধ পান করানো সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে কর্নারগুলো স্থাপন করা হয়েছে। মেয়র জানান, কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি নগরের বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, পতেঙ্গাসহ গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ ধরনের ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিয়াউল হক পলাশ বলেন, মায়েদের প্রয়োজন বিবেচনায় ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি স্থানে এ সেবা চালুর জন্য জায়গা দেওয়ায় চসিকের প্রতি কৃতজ্ঞতা জানাই। নতুন ব্রিজ এলাকায় স্থাপিত ব্রেস্টফিডিং কর্নারটি চালুর প্রায় এক মাসের মধ্যে ১৩৫ জন মা সেবা নিয়েছেন। এতে নগরে এ ধরনের সেবার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জিয়াউল হক পলাশ, ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিইও মো. শাহনেওয়াজ মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
আরও পড়ুন
কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
নির্জন পাহাড়ে অপ্রতীমের মরদেহের সঙ্গে ঘটেছিল আরও এক নির্মমতা
অপ্রতীমের প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত ননস্টপ কাজ করে যাবো
এআই সত্যকে গুজব, গুজবকে সত্যে পরিণত করছে: অধ্যাপক ইব্রাহীম