ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ককটেলের স্পিন্টারে মতিউর রহমানের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাংলা বাজারের মূল সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে বিএনপির এই নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর আগে সোমবার (৫ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতপন্থি কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জামায়াত নেতা ছালামের বড় ভাই আবু তালেব ওই ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জের ধরে মঙ্গলবার বাংলা বাজার এলাকায় বিএনপি নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করা হয়। একপর্যায়ে তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে।

পরে রাতে ক্লাব থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বাংলা বাজারের মূল সড়কে মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের পর এর স্পিন্টারে তার হাত ও পায়ে আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে মতিউর রহমানকে আহত অবস্থায় দেখতে পান। তবে কারা এবং কী উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর বাংলা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের মধ্যে সতর্কতা বিরাজ করছে।

এ ঘটনার পর থেকে আতঙ্কে আছেন বলে জানিয়েছেন মতিউর রহমান সাগর।

পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
স্মার্ট বন্দর তৈরিতে বড় উদ্যোগ / ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
আরও পড়ুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন