ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাকির গাজীর পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি জানান, আগুনের কারণে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে ভবনের ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ককটেলের স্পিন্টারে মতিউর রহমানের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
স্মার্ট বন্দর তৈরিতে বড় উদ্যোগ / ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) রাত ১২ টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
আরও পড়ুন
৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
ইছামতীতে গোসলে গিয়ে ভেসে গেলেন বাবলী