ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ দিল্লীতে বসে এবং বাংলাদেশে দেশবিরোধী জামায়াতে ইসলাম চক্রান্ত করছে। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যে কোন চাপ ও ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও জামায়াতের মিত্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলাম এবং আওয়ামী লীগ মিলে সেই ১৯৯৬ সালের বন্ধু। একসাথে তাদের গভীর ভালোবাসা দেখেছি। ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবেলা করেছিল। অর্থাৎ অতীতেও তারা বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে, বিএনপি সেটা মোকাবেলা করেছে।

জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমীর নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট বলেছেন। অথচ জ্বালানি সংকটকে পুঁজি করে বিরোধী দল যে লং মার্চ করেছে এর কোনো গুরুত্ব নেই। দেশের জনগণও তাদের লং মার্চকে গ্রহণ করেনি। পতিত আওয়ামীলীগকে সুযোগ করে দেয়ার উদ্দেশ্যেই সদ্য ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেয়া হয়েছে।

এর আগে, দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ৩৫৭টি পূজামণ্ডপে মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার।
মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের ২৬টি গোডাউন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ৯৬৪টি পূজামণ্ডপে মোট ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
পাবনার সাঁথিয়ায় মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো গ্রাম পুলিশের সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জয়পুরহাটের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না