ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
মো. রাশেদ খাঁন। ফাইল ছবি

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পড়ছে। শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। ন্যায্যতার ভিত্তিতে তাদের দাবি পূরণ করা হবে। কিন্তু এ সুযোগকে ব্যবহার করে পতিত শক্তি গাড়িতে আগুন দিচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে ’৭১-এর পতিত শক্তি আর ’২৪-এর পতিত শক্তি একত্রে দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চক্রান্ত চালাচ্ছে।

মো. রাশেদ খাঁন বলেন, আশুলিয়া ও মিরপুরে ঘটে যাওয়া অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা বলেছেন, সব তছনছ করে দেওয়া হবে। এরই অংশ এটা।

এ সময় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

তিনি বলেন, পিরোজপুরের এ ঘটনা আমাদের জন্য কলঙ্কের। ’৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তি এখনও রাজনৈতিক কারণে টিকে আছে। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।

‘পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনের বাধা সৃষ্টি করেছে জামায়াত শিবির। এ নিয়ে তারা বিবৃতি দিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনও সেই তদন্তের বিষয়ে কিছু জানা যায়নি’, যোগ করেন মো. রাশেদ খাঁন।

সাম্য ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা
মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল।
মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা
এখন আর শ্রমিক অসন্তোষ নেই, এটি রাজনৈতিক: নাজমা আক্তার
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যে অসন্তোষ ও নাশকতার ঘটনা ঘটছে, তা শ্রমিকদের আন্দোলন নয় বরং রাজনৈতিক আন্দোলনের অংশ। এ আন্দোলনে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই।
এখন আর শ্রমিক অসন্তোষ নেই, এটি রাজনৈতিক: নাজমা আক্তার
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা।
মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে সকালে তিনটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কারখানাগুলো হলো ফারইস্ট, ডিভাইন ও এপেক্স।
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
আরও পড়ুন
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না’
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা