ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় একটি বোতল কারখানার পাশের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের গোলাম কিবরিয়া রবিন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর (মাধবপুর) গ্রামের আমিনুল ইসলাম ওরফে সিজান (২১)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
আরও পড়ুন
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
‘সন্তানের’ মতো পালন করা গাঁজা গাছ লুকিয়ে রাখতে পারলেন না আসমান
ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই সামনে এলো ‘চরম সত্য’
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ