ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খেলেন কাঁচা মাংস, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে খোঁজ করছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রায় দেড় মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন ভিডিওটি প্রথম প্রকাশ করেন বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকা বাজি ধরার বিষয়েও কথা বলতে শোনা যায়।

স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি পাখির মাংস খাওয়ার ভিডিওটি তাকে পাঠান। ভিডিওতে পাখির মাংস খাওয়া ব্যক্তির নাম সাবদুল্লা বলে উল্লেখ করেন তিনি। তবে কে বাজি ধরেছিলেন, তা তিনি নিশ্চিত নন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বাজি বা বিনোদনের নামে জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “ঘটনাটি জানতে পেরেছি। মাদারগঞ্জ মডেল থানা ইতোমধ্যে ওই লোকটিকে খুঁজছে। আমরা তাকে শনাক্ত করতে পারলেই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করব।”

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আরও পড়ুন
নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 
নিখোঁজের দু’দিন পর ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের