ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৫ দিনের জন্য সাজেকে অবরোধ প্রত্যাহার

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি : সংগৃহীত

১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। তিনি জানান, দুর্গাপূজার পরে আবারও অবরোধ কর্মসুচী দেওয়া হবে কি না তা ২১ অক্টোবর জানানে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি কর্তৃত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও উপরোক্ত তথ্য জানানো হয়।

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারী অ্যাসোসিয়েশন’। এতে করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ দিন সকাল থেকেই সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং, তালুকছড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করতে দেখা যায় অবরোধ সমর্থকদের। এতে করে স্থবির হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এই অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। এতে বলা হয়, গত ১১ অক্টোবর প্রথম দফায় সাজেক পর্যটন সড়কে অবরোধ পালনকালে প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সেসব দাবি পূরণে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় পূর্বঘোষিত স্থগিত সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারী নেতাদের অভিযোগ, মাচালং এলাকার থালুকছড়া, চিল্যাতলী, নোয়াপাড়া, লালাবাক ও উজোয়াছড়ি এলাকায় সশস্ত্র বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ নিরবচ্ছিন্নভাবে চলবে।

তবে মানবিক দিক বিবেচনা করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়িকে এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

এদিকে অবরোধের কারণে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঘাইহাট ও সাজেক সড়ক জুড়ে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাইকগাছায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭
খুলনার পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতা, ইভ টিজিং ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চারজনের কাছ থেকে ২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া, ইভ টিজিং, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়। আটক চার ব্যক্তি হলেন উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০টি, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০টি, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে তিনটি এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জুয়া খেলার অভিযোগে ছয়জন, ইভ টিজিংয়ের ঘটনায় তিনজন, মসজিদের মোটর চুরির মামলায় একজন এবং নাশকতার মামলায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/টিআর
পাইকগাছায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মণ্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল (২৮) আহত হয়েছেন।
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘জাতীয় নজরুল উৎসব’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সংস্কৃতিমন্ত্রীর পরিদর্শনকক্ষ উদ্বোধন শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিদ্রোহের আগুন, সাম্যের বাণী আর সৃষ্টির অফুরন্ত শক্তিতে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি জানান, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, একক নাটক ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথমে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আয়োজন করা হবে জাতীয় নজরুল উৎসব, যেখানে প্রধানমন্ত্রীও অংশগ্রহণ করবেন। এ ছাড়া যোগ্য ব্যক্তিদের একুশে পদক প্রদান এবং বাংলা একাডেমির উদ্যোগে ঐতিহ্যবাহী একুশে বইমেলা আয়োজনের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নেবে বলে জানান তিনি। বক্তব্য পর্ব শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ড. রইসউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় নজরুল উৎসবের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নজরুলের সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আরও বিস্তৃত হতে পারে। আরটিভি/টিআর
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
আরও পড়ুন
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২