
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়।
এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরটিভি/টিআর




