
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে অবস্থিত নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/টিআর




