ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ কনস্টেবল হিটলারের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
নিহত হিটলার বিশ্বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শারদীয় দুর্গাপূজার ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তিনি।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, দুর্ঘটনায় ওই পুলিশ সদস্যের পেটে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, হিটলার বিশ্বাস শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে বাসটি বা এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
নরসিংদীর পলাশ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
হাতেনাতে মাদকাসক্তকে ধরলেন ইউএনও, দিলেন যে শাস্তি
জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌস (২৫) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
হাতেনাতে মাদকাসক্তকে ধরলেন ইউএনও, দিলেন যে শাস্তি
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
মায়ের সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিল স্কুলছাত্রী
নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মায়ের সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিল স্কুলছাত্রী
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
লাইন মেরামত, বিদ্যুৎ সরবরাহব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের কারণে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কোনো কোনো এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
সড়কে ঝরল ইমাম ও মাদরাসাশিক্ষকের প্রাণ
বিয়ের দাওয়াতে যেতে না পেরে ঘরের দরজা বন্ধ করে তাশফিয়া, অতঃপর...
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ