ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

২৩ মামলার আসামির আত্মসমর্পণ, কে এই বগা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম
ওয়াকিল হোসেন ওরফে বগা। ছবি: সংগৃহীত

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সকালে ওয়াকিলকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ওয়াকিলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফোন নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে আনেন নাসরিন, অতঃপর...
বরিশালের মুলাদীতে মোবাইল ফোন নম্বর ব্লক করায় কলেজের দুই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে সহপাঠী ও বহিরাগতদের বিরুদ্ধে।
ফোন নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে আনেন নাসরিন, অতঃপর...
মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাশার সিকদার নামে একজনের বিরুদ্ধে।
মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে নিহতের পরিবারের হাতে এক লাখ টাকা ও পরিবারের সদস্যদের জন্য কাপড় তুলে দেওয়া হয়।
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
যে ভাইকে পড়ালেন, সেই ভাইয়ের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ!
নিজের ঘাম ঝরানো উপার্জনের টাকা দিয়ে ভাইকে পড়ালেখা করিয়ে স্বাবলম্বী করেছিলেন বড় ভাই। তিন ভাইয়ের উপার্জিত অর্থে চার ভাইয়ের নামে জমিও কেনা হয়েছিল। কিন্তু সেই জমি নিয়ে এখন বিরোধ দেখা দিয়েছে। 
যে ভাইকে পড়ালেন, সেই ভাইয়ের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ!
শতবর্ষী খাল দখল করে ভবন নির্মাণ, বললেন, ‘তুই যা পারিস করিস’
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ক্ষমতার দাপটে স্থানীয় দোলন মল্লিক নামের এক ব্যক্তি শতবর্ষী খাল দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন।
শতবর্ষী খাল দখল করে ভবন নির্মাণ, বললেন, ‘তুই যা পারিস করিস’
আরও পড়ুন
চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর ‘হামলে পড়ল’ ৫ জন, অতঃপর...
চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি
৩০০ মিলিয়ন ডলারে পূর্ণাঙ্গ আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হবে চট্টগ্রাম বিমানবন্দর
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান