ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: আরটিভি

মানবিক সহায়তা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে বয়সের ভারে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে না পারায় নিচেই অপেক্ষা করছিলেন ৮০ বছরের এক বৃদ্ধা। বিষয়টি জানতে পেরে নিজের দপ্তরের চেয়ার ছেড়ে নিচে নেমে যান ইউএনও মাহবুব হাসান। বৃদ্ধার কথা শুনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বৃদ্ধা জানান, অনেক কষ্ট করে সাহায্যের আশায় কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে না পারায় ফিরে যাওয়ার কথা ভাবছিলেন। ইউএনও নিজে নিচে নেমে তার কথা শোনায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি সেবা নিতে এসে অনেক সময় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সেখানে একজন ইউএনও নিজে নিচে নেমে গিয়ে বৃদ্ধার কথা শোনায় উপস্থিত ব্যক্তিরা আবেগাপ্লুত হন।

ইউএনও মাহবুব হাসান জানান, প্রান্তিক মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। বৃদ্ধা শারীরিক অসুস্থতার কারণে ওপরে উঠতে পারছিলেন না জেনে তিনি নিচে নেমে আসেন। নাগরিক হিসেবে সরকারি সেবা পাওয়া তার অধিকার। তাকে কিছু সহায়তাও দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভুমি দখল থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই, যা তিনি করেননি।
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
ঢাকার ধামরাইয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ সদস্য পরিচয় দিয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই নারীর সঙ্গে বাসায় থাকা এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
আরও পড়ুন
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ
কবি নজরুল সরকারি কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বারেক ব্যাপারীর বাদ্যযন্ত্রে তল্লাশি, লুকানো ছিল বিদেশি পিস্তল