ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
নিহত শান্তা আক্তার জুই। ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই নারীর সঙ্গে বাসায় থাকা এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শান্তা আক্তার জুই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাদের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী বিদেশে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি রায়েন্দার একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় এবং ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ওই নারীর সঙ্গে বাসায় ওঠা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভুমি দখল থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই, যা তিনি করেননি।
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
ঢাকার ধামরাইয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ সদস্য পরিচয় দিয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
আরও পড়ুন
অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা, তিন সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত নজরুল
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...