ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় অভিযুক্ত শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষক আফজাল হোসেনকে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন। এই বদলির ফলে একই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক দম্পতির কর্মস্থল আলাদা হয়ে যায়।

গত ১৩ অক্টোবর সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী সহকারী শিক্ষক আছমা খাতুনের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

জানা গেছে, ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। তবে প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। পারিবারিক বিরোধ নিয়ে আদালতে মামলাও চলছে। তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। দীর্ঘদিনের এই বিরোধের জেরে বিদ্যালয়েও একাধিকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ৫ অক্টোবরও বিদ্যালয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। প্রধান শিক্ষক সহকর্মী শিক্ষকদের দিয়ে ওই ঘটনার ভিডিও ধারণ করান।

সহকারী শিক্ষক আছমা খাতুনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, ওই দিনের ঘটনায় আমার কোনো দোষ ছিল না। তবু আমাকে বদলি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে নিতে আমরা বাধ্য।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরের কালিয়াকৈরে এক বৃদ্ধার (৭০) একমাত্র বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরে আবারও আগুন
আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। এবার কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন খবর পাওয়া গেছে।
গাজীপুরে আবারও আগুন
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
টাঙ্গাইলের গোপালপুরে এক শিশুকে (৯) যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
খুলে ফেলা হলো আমির হামজার মাহফিলের প্যান্ডেল
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার অংশ নেওয়ার কথা থাকা তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।
খুলে ফেলা হলো আমির হামজার মাহফিলের প্যান্ডেল
কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন বিভক্ত করে নতুন পশ্চিম ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল