ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে মিলল ১২ ফুটের অজগর, ওজন ৩০ কেজি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পুকুর থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বন বিভাগের উপস্থিতিতে সাপটিকে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা অজগরটি আটক করে রাখার পর খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন। পরে সংগঠনটির উদ্ধারকারী সাজিদুল ইসলাম সাজিদ সাপটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর অজগরটিকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হয়। পরে সাপটির জন্য উপযোগী ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে বন বিভাগের উপস্থিতিতে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় ও সহ-দপ্তর সম্পাদক রাসেল আলম।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, অজগরটি উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই সাপটিকে আঘাত না করে নিরাপদে উদ্ধার করে তার উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এ ধরনের পরিস্থিতিতে উদ্ধারকারী সংগঠন অথবা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

নিলয় আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। মানুষের অসচেতনতা ও ভয়ের কারণে অনেক সময় নিরীহ বন্যপ্রাণী প্রাণ হারায়। তাই বন্যপ্রাণীর প্রতি সহনশীল আচরণ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার
গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।
দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। একই দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে এক চালকের।
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
গত ১৫ নভেম্বরের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার জনজীবনে ফিরতে শুরু করেছে স্বাভাবিক ছন্দ। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক।
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক।
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
কক্সবাজারের টেকনাফে অসুস্থ স্ত্রী হাতিকে একা ছাড়ছে না পুরুষ হাতি।
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
আরও পড়ুন
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
মাচায় তরমুজ, ৭০ হাজার খরচে লাভ আড়াই লাখ টাকা! 
মীরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ