ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে টেংরা গ্রাম সংলগ্ন খালে জালে পেঁচানো অবস্থায় একটি অজগর পড়ে থাকা দেখে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকিরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন জাকির। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, জাকির হোসেন অজগরটি উদ্ধার করে তাদের কাছে নিয়ে আসেন। পরে বন বিভাগের উদ্যোগে অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছেন। এর আগেও তিনি প্রায় দুই হাজার অজগর উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করেছেন। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাকিরের মতো স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন
১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত  ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মাধ্যমে বর্তমান বাংলাদেশে রেলযুগের সূচনা হয়েছিল। ১৬৪ বছরের ঐতিহাসিক এই স্টেশনটি স্বমহিমায় আজও দাড়িয়ে আছে। তবে স্থাপনাটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে আজ তা ধ্বংসের মুখে। ১৫ নভেম্বর জাতীয় রেল দিবসেও উদযাপনের কোনো আয়োজন ছিল না এখানে।
সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জে চরম ভোগান্তি ও দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ মানুষ।
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
আরও পড়ুন
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকির পর আমতলী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, পরদিন মিলল যুবকের মরদেহ
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি