ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নিজের সন্তানকে বিক্রি করে চুরির নাটক বাবার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ২৫ হাজার টাকায় নিজের দুই দিন বয়সী ছেলেসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের তদন্তে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে।

রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বহলবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের হেফাজতে দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন গতকাল দুপুরে মিরপুর থানায় একটি জিডি করেন। এতে তিনি দাবি করেন, মিরপুরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্মের পর তার দুই দিন বয়সী ছেলেসন্তানটি চুরি হয়ে গেছে।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মিরপুর থানা-পুলিশ। তদন্তের একপর্যায়ে পরিবারের সদস্যদের বক্তব্যে অসংগতি দেখা দিলে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নবজাতক বিক্রির ঘটনা সামনে আসে।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা আলাউদ্দিন ও মা সিমা খাতুনসহ পরিবারের কয়েকজন সদস্যের সম্মতিতে ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে নবজাতকটিকে বিক্রি করা হয়। উপজেলার নওদা খাদিমপুর গ্রামের আনিস নামের এক পল্লিচিকিৎসক শিশুটিকে নেন।

জিজ্ঞাসাবাদে আনিস পুলিশকে জানান, নিজের কোনো সন্তান না থাকায় লালন-পালনের উদ্দেশ্যে তিনি আলাউদ্দিনের কাছ থেকে শিশুটিকে নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, শিশুটিকে আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চুরির নাটক সাজানো হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তদন্ত করে নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে তার মায়ের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে। নবজাতক বিক্রির পর চুরির নাটক সাজিয়ে থানায় অভিযোগ করা হয়েছিল বলে তদন্তে জানা গেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা শাহীন খসরু বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আমরাও তদন্ত করছি। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে ২৬০ টন কয়লাসহ কার্গো জাহাজ আটক
সুন্দরবনের ভেতর দিয়ে পাচারের সময় ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে বন বিভাগ। এ সময় জাহাজে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা কার্গোতে আনুমানিক ২৬০ টন কয়লা রয়েছে। 
সুন্দরবনে ২৬০ টন কয়লাসহ কার্গো জাহাজ আটক
স্কুলে মারামারি: সেই শিক্ষক দম্পতি দুই প্রান্তে বদলি
২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের এক মেয়ে রয়েছে। উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
স্কুলে মারামারি: সেই শিক্ষক দম্পতি দুই প্রান্তে বদলি
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি’
নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মায় ইলিশ শিকার চলতে থাকায় প্রশ্ন উঠেছে অভিযান কতটা কার্যকর হচ্ছে, আর প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করা যাচ্ছে কি না।
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি’
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঐতিহাসিক: ভূমিমন্ত্রী
দুর্গাপূজার নবমীর দিনে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঐতিহাসিক: ভূমিমন্ত্রী
তিন বাতি, দুই ফ্যান আর এক ফ্রিজে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
এমনই পিলে চমকে ওঠা বিদ্যুৎ বিল হাতে পেয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক শহীদুল ইসলাম রনি।
তিন বাতি, দুই ফ্যান আর এক ফ্রিজে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আরও পড়ুন
সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ  
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন