ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে ২৬০ টন কয়লাসহ কার্গো জাহাজ আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি : আরটিভি

সুন্দরবনের ভেতর দিয়ে পাচারের সময় ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে বন বিভাগ। এ সময় জাহাজে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা কার্গোতে আনুমানিক ২৬০ টন কয়লা রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে তাদের আটক করা হয়।

বন বিভাগের দাবি, মোংলা বন্দরের পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করার পর কার্গোটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও নেওয়া হচ্ছিল। তবে কয়লার প্রকৃত মালিকানা ও গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভাণ্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকায়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে বনরক্ষীরা ভোলা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় কয়লাবোঝাই কার্গো জাহাজটি তাদের নজরে আসে। জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে ভেতরে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন বনরক্ষীরা। কিন্তু তারা কয়লার প্রকৃত মালিকের নাম জানাতে পারেননি। পরে কার্গো জাহাজসহ নয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে বন বিভাগ জানায়, মোংলা বন্দরের পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কার্গোতে প্রায় ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করা হয়েছিল। এরপর কার্গোটি নির্ধারিত গন্তব্যে না নিয়ে সুন্দরবনের ভেতরের নদীপথ ব্যবহার করে অন্য কোথাও নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কয়লার মালিকানা, পরিবহনের বৈধতা এবং কার্গোটি কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম আরও বলেন, সংরক্ষিত সুন্দরবনের নদীপথ ব্যবহার করে কয়লা পাচারের ঘটনায় বন আইনসহ প্রচলিত অন্যান্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, সুন্দরবনের ভোলা নদী থেকে কয়লাবোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ নয়জনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় বন বিভাগ মামলা দায়ের করবে বলে আমাকে জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে যান। গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।  বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা। 
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
আরও পড়ুন
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ১০ জেলে
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ
মৎস্যজীবীদের পদচারণায় মুখরিত সুন্দরবনের দুবলার জেলে পল্লী