ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে সতর্কতামূলক মাংকিং : ছবি আরটিভি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ভোলা নদীর চর এবং বসতবাড়ির আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান স্থানীয়রা।

এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে বাঘ আতঙ্ক।

খবর পেয়ে বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা এলাকায় সতর্কতামূলক টহল শুরু করেছেন।

তবে বাঘটি আবার বনে ফিরে গেছে, নাকি এখনো লোকালয়ের ঝোপঝাড়ে লুকিয়ে আছে, তা নিয়ে চরের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়।

বন বিভাগ জানিয়েছে, ভোলা নদী তীরবর্তী চর ও সোনাতলা গ্রামের আশপাশে বাঘের বিচরণ নিয়ে সতর্ক রয়েছে বন বিভাগ। বাঘের পায়ের ছাপ পাওয়ার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে তাদের ধারণা, বাঘটি খুব সকালে নদী সাঁতরে লোকালয়ে এসেছিল এবং পরে আবার সুন্দরবনে ফিরে গেছে।

স্থানীয় বাসিন্দা ও ভিটিআরটি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলার চরের বাসিন্দা মৎস্যজীবী আবদুল লতিফ হাওলাদার খুব সকালে নদীর চরে যান। এ সময় তিনি বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ভিটিআরটি সদস্যদের জানান। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় উদ্বেগ ও আতঙ্ক। তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হয় এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়।

স্থানীয় ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন বলেন, প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে নদীর চর ও বসতবাড়ির আশপাশে বাঘের পায়ের স্পস্ট ছাপ পড়ে আছে। খবর পাওয়ার পরপরই স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়। বর্তমানে বনরক্ষীদের সঙ্গে আমরা ভিটিআরটি ও সিপিজির সদস্যরা এলাকায় টহলে রয়েছি। হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে সবাইকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাঘটি লোকালয়ে এসে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজির সদস্যদের আগামী চার থেকে পাঁচ দিন ওই এলাকায় পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে যান। গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।  বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা। 
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
আরও পড়ুন
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ১০ জেলে
মৎস্যজীবীদের পদচারণায় মুখরিত সুন্দরবনের দুবলার জেলে পল্লী 
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী