ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা মাফিয়া ডন বানাব না। সরকারি জায়গা কোনো ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে এসে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এক বছরের জন্য ইজারা নিয়ে আইন অমান্য করে কেউ যেন নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা হবে। সরকারি জায়গায় আইনবহির্ভূতভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব কায়েমের সুযোগ আর দেওয়া হবে না। আইনের ঊর্ধ্বে কেউ নন।

উপজেলার নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার ও সেখানে ব্যবসায়ীদের নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাজারটিকে জিম্মি করে জনগণের সম্পদের ওপর অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। সরকার আইনগত প্রক্রিয়ায় সেই সরকারি সম্পদ উদ্ধার করেছে। এখন সেখানে উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আগে যেসব ব্যবসায়ী সেখানে ব্যবসা করতেন, তাদের নাম-ঠিকানার তথ্য রয়েছে। তাদের নতুন করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ডেপুটি স্পিকার বলেন, আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। আমি সেটা অস্বীকার করব না।

তিনি জানান, আগে তাদের অধিকাংশই ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করতেন। এখন তাদের মালিক হওয়ার সুযোগ তৈরি করে দিতে বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত লালসা ও স্বার্থসিদ্ধির জন্য নাজিরপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না। সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে। প্রকৃত ব্যবসায়ীরা যাতে সেখানে ব্যবসা করার সুযোগ পান, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দুর্গাপূজা ঘিরে প্রতিটি পূজামণ্ডপের আশপাশ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যেন পার পেয়ে না যায়, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে ১৫ জনের বেশি রোহিঙ্গা ভোটার হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি।
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
রাঙ্গামাটির হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষকে যে কড়া নির্দেশ দিল প্রশাসন
রাঙ্গামাটি পার্বত্য জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠান মালিকদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। যেসব প্রতিষ্ঠানে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের মালিকদের আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
রাঙ্গামাটির হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষকে যে কড়া নির্দেশ দিল প্রশাসন
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত ২