ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। প্রিয় পোষা প্রাণী হত্যার বিচার চেয়ে বিড়ালের মরদেহ খাঁচায় ভরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মালিক শামশুল আলম।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চকরিয়া থানায় এ অভিযোগ দেন তিনি। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী।

অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা শামশুল আলম (৫৪) দীর্ঘদিন ধরে দুটি পোষা বিড়াল লালন-পালন করছেন। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর সঙ্গে যায়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড়ানোর চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে সরিয়ে দিলে এ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজা বেগম ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এরপর ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন।

প্রিয় পোষা প্রাণীটিকে হারিয়ে শোকাহত শামশুল আলম বলেন, ‘এই বিড়াল আমার সন্তানের মতো। অনেক আদর-যত্নে লালন করেছি। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।  এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকায়ও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।  নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড, টার্মিনাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলো হলো— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে ৫টি বাচ্চা প্রসব করেছে। আর এ জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষসহ দূর দূরান্ত থেকে মানুষ।
দেশি ছাগলের একসঙ্গে ৫ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
আরও পড়ুন
১৫ দিনেও নেভেনি ইনানীর গ্যাসক্ষেত্রের আগুন, পরিদর্শনে বাপেক্স
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা