ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে হাতিটি।

এ সময় হাতিটিকে লক্ষ্য করে একদল মানুষকে ইট-পাথর নিক্ষেপ করতে দেখা গেছে। এতে আহত হাতিটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বাহারছড়ার বাসিন্দা মো. শরীফ বলেন, সকাল থেকে হাতিটি লোকজনের বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় মানুষ তাকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে। হাতিটি খুবই দুর্বল হয়ে গেছে। কয়েকটি বাড়িঘরও আংশিক ভেঙে গেছে। হাতিটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। তার ডান পা অনেকটা ফুলে গেছে বলে মনে হচ্ছে।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, আজ আবার সেই অসুস্থ হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে। আমার ধারণা, হাতিটি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার শরীর ও পায়ে গুলির আঘাত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এটি খুবই দুঃখজনক যে লোকজন হাতিটিকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। এতে হাতিটি আরও অসুস্থ হয়ে পড়তে পারে।

এর আগে, গত ১৮ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে হাতিটির শরীরে গুলির ৮টি ক্ষতচিহ্ন পাওয়া যায়। প্রায় এক সপ্তাহ আহত অবস্থায় বনে ঘোরার পর ড্রোনের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বন বিভাগ। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে চিকিৎসা দেয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে ৮টি গুলির ক্ষত পাওয়া যায়।

এরও আগে গত ১৬ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে আরেকটি সুস্থ হাতি ছিল। এখন শুধু অসুস্থ হাতিটি লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে।

আহত হাতিটি বারবার লোকালয়ে চলে আসায় মানুষ ও বন্যপ্রাণী-উভয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাতিটিকে উত্ত্যক্ত না করে নিরাপদে সরিয়ে নেওয়া এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিল্পকারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিল্পের স্বার্থে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক-মালিকের সমন্বয়ে উৎপাদন সচল রেখে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা। আরটিভি/এসআর
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। 
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপি কর্মী আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
এই প্রতিষ্ঠান গড়ে তুলতে কম ত্যাগ স্বীকার করতে হয়নি একটি পরিবারকে। স্কুলঘর নির্মাণের অর্থ জোগাতে বন্ধক রাখতে হয়েছিল প্রতিষ্ঠাতার মায়ের গলার হার। বন্ধক রাখতে হয়েছিল কৃষিজমিও। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে রাজধানীর সাংবাদিকতার সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে গ্রামে ফিরে আসেন ছেলে মো. শিমুল বিল্লাল বাপ্পি। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বিনা বেতনে।
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান। 
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
আরও পড়ুন
কক্সবাজারে মানব পাচার নিয়ে ব্র্যাকের কর্মশালা
ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার