ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নাতির বিরুদ্ধে দাদাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি : আরটিভি

কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তার নাতি তাকে হত্যা করে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ী এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
আরও পড়ুন
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
গ্যাসলাইট আনতে গিয়ে বাইজিদের ফাঁদে তরুণী, অতঃপর...
দাদাকে কুপিয়ে হত্যা: দুই পা কেটে রাখা হয় ট্রাভেল ব্যাগে
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন