ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম
এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন চৌধুরীর নামাজে জানাজা।  ছবি: আরটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজা নামাজে ইমামতি করেন রাজারহাট কেন্দ্রীয় ময়েন মিয়াজী ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ সিদ্দিকী। জানাজায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধি মহলে পরিচিত মুখ ছিলেন জমায়েত হোসেন খোকন চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে রাজারহাটের রাজনৈতিক অঙ্গন, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
‘আল্লাহ গো, স্বর্ণার মনে জায়গা করে দেন’, পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের চিঠি
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে এমন একটি চিঠি পাওয়া যায়।
‘আল্লাহ গো, স্বর্ণার মনে জায়গা করে দেন’, পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের চিঠি
পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা পড়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা