ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান সোহরাব, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
হাতিয়া থানা। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার সোহরাবকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সোহরাব উদ্দিন হাতিয়ার চরকৈলাশ এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সোহরাব বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাবকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা তার জানা নেই।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নেত্রকোনার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার (১১ নভেম্বর) হওয়ার কথা রয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জ- ১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকারের সভাটি সিলেটের বহুল পরিচিত রাতারগুলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
আরও পড়ুন
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার