ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে দেয়নি ছেলে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম
ঘরের মেঝে বিনা চিকিৎসায় পড়ে বৃদ্ধ মুনসুর আলী : ছবি আরটিভি

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাঁধা দিচ্ছে সন্তান। বৃদ্ধ বাবাকে হাসপাতালে যাতে না নিতে পারে সেজন্য ঘরের সামনে দেওয়া হয়েছে বেড়া। বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে বৃদ্ধ মুনসুর আলী (১১৫)।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

শতবর্ষী বৃদ্ধ মুনসুর আলী উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (ঢালী পাড়া) গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। রাত ৯ টার দিকে কাওরাত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে বৃদ্ধকে তার বাড়ি থেকে বের করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আব্দুল কাদির (৮০) শতবর্ষে বৃদ্ধ মুনসুর আলীর ছেলে।

ভুক্তভোগী বৃদ্ধের ছোট ছেলে মোহাম্মদ আবু সাঈদ বলেন, বার্ধক্যজনিত কারণে বাবা মৃত্যু শয্যায়। বাবাকে চিকিৎসা করতে হাসপাতালে নিয়ে যেতে দিচ্ছে না তার বড় ভাই। ঘরের সামনে টিনের বেড়া দেওয়া হয়েছে। তাকে জমি লিখে না দিলে বাবাকে চিকিৎসা করতে দিবেন না। আত্নীয়-স্বজন ও প্রতিবেশীরা অনুরোধ করেও তার মন গলাতে পারেনি। কয়েকমাস যাবৎ বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারছি না। বাবার শরীরে পচন ধরেছে। বাবাকে হাসপাতালে নিতে না পারলে বিনা চিকিৎসায় মারা যাবে।

অভিযুক্ত বৃদ্ধের বড় ছেলে আব্দুল কাদির বলেন, আমার অংশের জমি লিখে না দেওয়া পর্যন্ত হাসপাতালে নিতে দিব না। এতে আমার জেল ফাঁসি হলেও সমস্যা নেই। আপনাদের শক্তি থাকলে আপনারা নিয়ে যান। আগে সম্পদ লিখে দিয়ে হাসপাতালে নিতে হবে।

বৃদ্ধের মেয়ের ঘরের নাতি বাচ্চু মিয়া বলেন, নানাকে চিকিৎসা করানোর জন্য মাকে নিয়ে আসছি। কিন্তু বড় মামার বাধা দেওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাড়ির সামনে দেওয়া হয়েছে বেড়া। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে বিষয়টি জানিয়েছি আমরা।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ বলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের নির্দেশনায় ইতোমধ্যে গ্রাম পুলিশের সদস্যের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শতবর্ষী বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের একই পরিবারের ৩ আরোহী নিহত হয়েছেন। 
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ নিহত ৩
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি নিয়ে ‘খেসারত’ দিলেন কসাই
রাজবাড়ীর গোয়ালন্দে জবাইয়ের উদ্দেশ্যে কসাইখানায় অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি নিয়ে ‘খেসারত’ দিলেন কসাই
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
আরও পড়ুন
শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও, দিশাহারা বাবা-মা
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য