ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

একই আঙিনায় মসজিদ-মন্দির, ১৪৩ বছরের সম্প্রীতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউসুফগঞ্জে একই প্রাঙ্গণে পাশাপাশি অবস্থিত জামে মসজিদ ও সনাতন ধর্মাবলম্বীদের সাধুবাবা সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম।  ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই প্রাঙ্গণে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। মসজিদে আজান ও নামাজ চলে, আর মন্দিরে হয় পূজা-অর্চনা। ধর্মীয় আচার পালনের সময় একে ওপরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে ১৪৩ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছে দুই ধর্মের মানুষ।

উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় অবস্থিত ইউসুফগঞ্জ জামে মসজিদ ও শ্রী শ্রী সাধুবাবা সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম। স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৮৮৩ সালে একই আঙিনায় ধর্মীয় প্রতিষ্ঠান দুটির যাত্রা শুরু হয়। দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠান দুটিকে ঘিরে কোনো বিরোধ, তিক্ততা কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউসুফগঞ্জ জামে মসজিদে নামাজ আদায় করছেন। এ সময়ে পূজা ও নামাজ নিয়ে কোনো বিরোধ হতে দেখেননি। দুই উপাসনালয়ের আলাদা পরিচালনা কমিটি রয়েছে। তারা নিজ নিজ ধর্মীয় কার্যক্রমের সময় সমন্বয় করেন। এর মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে।

মসজিদের ইমাম সাঈদুল ইসলাম বলেন, একই প্রাঙ্গণে বহু বছর ধরে নামাজ ও পূজা-অর্চনা পাশাপাশি হয়ে আসছে। কখনো কোনো বিভেদ সৃষ্টি হয়নি। সনাতন ধর্মাবলম্বীরা নামাজের সময় সহযোগিতা করেন, আবার পূজার সময় মুসলমানরাও পাশে থাকেন। এভাবে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে।

আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজয় দাশ হরি বলেন, আজান ও নামাজের সময় শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন এবং ধর্মীয় উৎসবে একে ওপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতিই তাদের ঐক্যের মূল ভিত্তি। নামাজের সময় তারা পূজা ও বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখেন। একইভাবে মুসল্লিরাও পূজার সময় সহযোগিতা করেন।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শম্ভুনাথ দত্ত নাথ বলেন, সবাই নিজ নিজ ধর্ম পালন করেন। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। পূজার সময় অনুষ্ঠান হলেও অন্যদের ইবাদতের সময় সব ধরনের আয়োজন বন্ধ রাখা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে এখানে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মসজিদ ও মন্দিরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনারগাঁয়ের সব পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ ১৪৩ বছরের এই সহাবস্থান প্রমাণ করে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষও মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারেন। ইউসুফগঞ্জের এই ঐতিহ্য তাই স্থানীয় মানুষের কাছে শুধু ধর্মীয় সহাবস্থানের উদাহরণ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতিরও এক অনন্য নিদর্শন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
আরও পড়ুন
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার