ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেটের আগুনে বসতঘর পুড়ে ছাই

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
আগুনে পুড়ছে বসতঘর। ছবি: সংগৃহীত

‎নারায়ণগঞ্জে সিগারেট ধরাতে গিয়ে অসাবধানতাবশত সৃষ্ট আগুনে একটি টিনশেড বসতঘর ও সংলগ্ন রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে টিন দিয়ে তৈরি দুটি চালাবিশিষ্ট ঘরে পরিচ্ছনকর্মী বাদলের ছেলে নয়ন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। রাতে রান্নাঘরে সিগারেট ধরানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও সংলগ্ন রান্নাঘর পুড়ে যায়।

‎খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় মাদরাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলাম।
১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলাকোনা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
ফেনীতে ‘জয়বাংলা’ স্লোগানে নির্বাচন কার্যালয়ে আগুন
ফেনীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শহরের মিজান রোডে আলীয়া মাদ্রাসার সামনে অবস্থিত নির্বাচন অফিসের ফটকে পেট্রল ঢেলে আগুন দেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তাদের ‘জয়বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
ফেনীতে ‘জয়বাংলা’ স্লোগানে নির্বাচন কার্যালয়ে আগুন
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। 
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
আরও পড়ুন
ফেনীতে ‘জয়বাংলা’ স্লোগানে নির্বাচন কার্যালয়ে আগুন
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ