ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

গত কয়েক দিনে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-১ এর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে। এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে, যাতে কারো উসকানির ফাঁদে পা না পড়ে।

তিনি বলেন, দেশের কয়েকটি জায়গায় কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

এই ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতা-কর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।

উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
আরও পড়ুন
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
কিশোরীকে জমি লিখে দেওয়ার কথা বলে ‘কাছে আসা’, সেন্টুকে বেধড়ক পিটুনি
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে