ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
মো. মিজানুর রহমান মিনু । ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর
এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরাই স্বাবলম্বী হবেন এবং পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য তরুণদের খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্দবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। আরটিভি/টিআর
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় তদন্ত চলছে।
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
আরও পড়ুন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি
লন্ডনে এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস