ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় জাবেদ, তার স্ত্রী, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান, ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়।

জানা গেছে, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনায় ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়।

মামলার তদন্তে প্রথমে ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও আরামিট গ্রুপের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। পরে তদন্তে পাওয়া আরও সাতজনসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, ‘নারী বিবেচনায়’ রিমি মুক্ত
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
লালমনিরহাটে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামের এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরীকে বিয়ের আশ্বাস, মুয়াজ্জিনের ঘরে ‘সুপ্ত বাসনা’ মেটান নুরুজ্জামান
জামিনে মুক্তি পেলেন সেই কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ
বুধবার (১৮ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পান তিনি।
জামিনে মুক্তি পেলেন সেই কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ
আরও পড়ুন
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা