ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার শিক্ষককে গণধোলাই

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
মাঝে অভিযুক্ত মুসলেউদ্দিন : ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে আউচপাড়া এলাকায় করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় তাকে মারধর করা হয়।

অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদরাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সাত বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে অশালীন স্পর্শ অভিযোগ ওঠেছে।

শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদরাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। অভিযোগ রয়েছে, বিষয়টি বাড়িতে জানালে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে ভয়ে শিশুটি ঘটনার কথা গোপন রাখে।

একপর্যায়ে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে। শিশুটির মুখে অভিযোগ শোনার পর তার বাবা বুধবার দুপুরে মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদরাসায় জড়ো হন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমরা তাকে আটক করেছি। মামলা নেওয়া হবে। আইনের যে ধারা রয়েছে, সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। 
মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি নিয়ে ‘খেসারত’ দিলেন কসাই
রাজবাড়ীর গোয়ালন্দে জবাইয়ের উদ্দেশ্যে কসাইখানায় অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি নিয়ে ‘খেসারত’ দিলেন কসাই
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
আরও পড়ুন
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল