ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বুধবার (২১ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর উপকেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ শিহাব (৫২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শিহাব চরাঞ্চলের আলোচিত ‘৪০ বাহিনী’র (রাখি বাহিনী) সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি।
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর সঙ্গে হাতে লেখা চিরকুটে ‘‘জয় বাংলা’’ লেখা ছিল।
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতামূলক অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আরও পড়ুন
আজ দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়