ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ফেসবুকে ‘পিস্তলের’ ভিডিও দিলেন এনসিপি নেতা, মুহূর্তেই ভাইরাল

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় মুজাহিদ ফকির নামের এক এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভিডিওটি আপলোড করার প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হলেও, ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মুজাহিদ ফকির সাঁথিয়া পৌর এনসিপির সদস্যসচিব।

ভিডিওটিতে দেখা গেছে, দুইজন ব্যক্তির হাত ও পায়ের অংশ দৃশ্যমান। এদের মধ্যে একজন মেঝতে একটি আগ্নেয়াস্ত্র রাখার পর অন্যজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। তবে ভিডিওতে কারও মুখমণ্ডল স্পষ্ট নয়।

অভিযোগের বিষয়ে জানতে মুজাহিদ ফকিরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল বলেন, কয়েকদিন ধরেই মুজাহিদের মোবাইলফোনটি বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানি না, ভিডিওটি দেখিনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনতে পেয়েছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, ‌যে ধরনের অস্ত্রই হোক, এভাবে প্রদর্শন করার উদ্দেশ্য জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা বলে আমরা মনে করছি। কিছুদিন আগে সরকারের এক প্রতিমন্ত্রী ভালো কাজে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলেও তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। সেখানে রাজনৈতিক নেতা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝেই এভাবে অস্ত্র প্রদর্শন করছেন মুজাহিদ ফকিরসহ কয়েকজন। দ্রুতই এদের বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মুজাহিদ ফকির এর আগেও ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ভিডিও ও ছবি প্রকাশ করেছিলেন। তবে সে সময় পুলিশের তদন্তে সেটি খেলনা পিস্তল বলে প্রমাণিত হয়েছিল। এবার যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেটি আসল কোনো আগ্নেয়াস্ত্র কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক। 
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের। 
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। তিনি ওই পোশাক কারখানাতেই কাজ করতেন। জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইলে ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ওই পোশাক কারখানার নারী কর্মী তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করেন। মায়ের কর্মস্থলের পরিচয় সূত্রে ১৫ বছর বয়সী মেয়েকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়। ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু।  পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুক্তভোগীর মা। পরে অফিসকক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকে এমব্রয়ডারি করা হয়। সেখানে ৭০-৮০ জন শ্রমিক রয়েছেন। দুই মাস ধরে ওই কিশোরীর মা সেখানে কাজ করে আসছেন। মায়ের কাজের সুবাধে প্রায়ই সেখানে যাতায়াত করেন ওই কিশোরী। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করে থাকেন।  গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস মালিক আনোয়ার মাঝি কিশোরীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরে কিশোরীর মাসহ অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।   সিরাজদীখান থানার ওসি বলেন, শুক্রবার দিবাগত মধ্য রাতে অভিযুক্ত গার্মেন্টস মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এসআর
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
আরও পড়ুন
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
স্ত্রীর ভরণপোষণ না দেওয়ায় গ্রেপ্তার এনসিপি নেতা, হারালেন দলীয় পদ