ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বিয়ের আশ্বাসে প্রেম, বাড়িতে গিয়ে তরুণী দেখলেন প্রেমিক লাপাত্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের বাড়ির সামনে অনশন করছেন ১৮ বছর বয়সী ওই তরুণী। এদিকে তরুণীর আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন আসিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে যান ওই তরুণী। সেখানে গিয়ে আসিফকে না পেয়ে তার ঘরে প্রবেশ করেন। পরে বাড়ির উঠানে অবস্থান নেন তিনি। ঘটনার পর থেকে আসিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওই তরুণী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি জানান, আসিফ ও তার মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে। পারিবারিক পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে যোগাযোগ তৈরি হয়। পরে ফেসবুকে নিয়মিত কথাবার্তার মাধ্যমে এক বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি তরুণীর।

ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আসিফ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

এ বিষয়ে অভিযুক্ত আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আসিফের বাবা আবু হাশেম বলেন, ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আসিফ বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া একটি সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক। 
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের। 
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
আরও পড়ুন
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসকাণ্ডে এবার বদলি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক