ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে খালের ভেতর ড্রামবন্দী অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম ঝিনুক (২৮)। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার শাকিলের মেয়ে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনীয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুটেমনি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেতু দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামের মুখ খোলা থাকায় তারা ভেতরে মানুষের শরীরের অংশ দেখতে পেয়ে কাছে যান। পরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু করে পিবিআই। প্রযুক্তির সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে নিহত নারীর পরিচয় নিশ্চিত করা হয়।

মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে সেতুর নিচে ফেলে রাখা হয়েছে।

শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পিবিআই বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে নিহতের পরিচয় শনাক্ত করেছে। তার ঠিকানা গাজীপুরের টঙ্গী এলাকায় হলেও সেখানে গিয়ে স্বজনদের পাওয়া যায়নি। তবে তারা দীর্ঘদিন ধরে ওই ঠিকানায় থাকেন না। দ্রুতই নিহতের পরিবারের সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মোংলা বন্দর পরিদর্শন করে এর আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস এবং আধুনিকায়ন ত্বরান্বিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি
বৃহত্তর ময়মনসিংহের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অথচ হাসপাতালের অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া গেছে শম্ভুগঞ্জের একটি ময়লার গুদামে। এসব সামগ্রীর প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ রয়েছে ২০২৮ ও ২০৩১ সাল পর্যন্ত। 
ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি
চট্টগ্রামে ‘রাস্তার ধারে’ মিলল ফুটফুটে নবজাতক
চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক নবজাতক ছেলেশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার ‘আমতল’ নামক স্থানে রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মহাসড়কের পাশে আমতল এলাকায় নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক জানান, রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখে সবাই এগিয়ে যান। শিশুটিকে দেখে মনে হচ্ছে, তার জন্ম হয়েছে সেদিনই অথবা এক দিন আগে। শিশুটিকে এ অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে হাসপাতালে রয়েছে। শিশুটির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার ধারে ফেলে গেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
চট্টগ্রামে ‘রাস্তার ধারে’ মিলল ফুটফুটে নবজাতক
মাজারের জানালার গ্রিল কেটে দানের টাকা চুরি
নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রহ.) মাজার ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সিন্দুকে প্রায় তিন বছরের টাকা জমা ছিল। তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়। মাজার কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের দানবাক্স প্রতি শুক্রবার খোলা হয়। এ ছাড়া চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল এবং একটি পুরোনো বাক্সে কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গেছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
মাজারের জানালার গ্রিল কেটে দানের টাকা চুরি
বিয়ের আসর থেকে পুলিশ কর্মকর্তা বরের মোটরসাইকেল চুরি
যশোরের মণিরামপুরে বিয়ের অনুষ্ঠান চলাকালে বরের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিয়ের আসর থেকে পুলিশ কর্মকর্তা বরের মোটরসাইকেল চুরি
আরও পড়ুন
শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান